বাঁশির অধরা ইন্ধন
- Sutarang Prakashana

- Jul 16, 2020
- 1 min read
Updated: Jul 18, 2020
© অনিন্দিতা বসু সান্যাল
কবি অনিন্দিতা বসু সান্যালের অষ্টম কবিতার বই। এই কবিতা সংকলটি চার ফর্মার। প্রকাশিত হয় কলকাতা বইমেলা ২০২০ তে। পাঠকের ভালোবাসা পেয়েছে বইটি।

নতমুখে তোমার নিবিড় এসে ডাকে, প্রিয়নাথ।
দোদুলে বান ডাকে স্বরে, স্বরমালা সহজ থাকে না
কবিতা
আমরা যখন
আমরা যখন দুই ঠোঁটেতে ভিন্ন
ঘর ভিজে যায় জানলা ধারে বৃষ্টি
মেঘের ভিতর পরিযায়ীদের উচ্ছ্বাস
পথ কেটে কেটে পাহাড়েরা আজ চৌকো
নদীর ওপরে শব্দ ছলাৎ বিশ্রাম
মাঠ ময়দান অনাবিলে ভরা ঘেঁটুফুল
স্রোতের গভীর পিছুটান ছিল পলাতক
ভাসতে ভাসতে নজির রাখছে স্বাক্ষর
পাঁচ মাথার ওই গাছের ওপারে সন্ধে
আলতো প্রেমে ফুলেদের চোখে ওড়না
চলতে চলতে ভাবছি আষাঢ়ে গল্প
আজকে -কালকে গাছেদের কোনও জমি নেই
অজান্তের স্বপ্ন
স্বপেই তার দেখা মেলে
নিজের করে স্বপ্ন সত্যির জগতে
উপদ্রবহীন প্রশমন রূপে সে তার
কদাপি বা প্রদীপের শিখা ধরে
স্বপ্নের ভিতর থেকে প্রকাশিত হয়
নতুন দৃপ্ত কলেবরে
নীরবতার এস্রাজ হাতে
এগিয়ে যাই তার কাছে,
তার দুটি চোখ, হাত পদহীন
প্রত্যঙ্গ জুড়ে খণ্ড খণ্ড অকাজ ধমনি
আমার কপোল বেয়ে বৃষ্টি নামায়
Book Details
Cover Design: Tusarh Kanti Saha
Publisher: Sutarang Prakashana
Language: Bengali
ISBN: 978-81-944970-0-4
Published on: 2020
Price: 100.00
E-book Version: xxxxx



Comments