top of page
logo.jpg

ধ্রুবতারা ছোটো কবিতা চর্চার গ্রুপ

জুন সংখ্যা ২০২০

COVER PAGE_JUNE 2020.jpg

সম্পাদকীয় -এর পরিবর্তে

মা
© সঞ্জয় ঋষি 

প্রসব বেদনা উঠে যাবার পরই 
রাস্তায় জন্ম নিলো শিশু । তারপর আবার হাটা শুরু। কতটা দম থাকলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য, ঘরে ফেরার জন্য লড়াই করতে হয়...

 

স্যানিটাইজার, ডেটল, সাবান এতো কিছুর তো প্রয়োজনই হলো না ওনার। 

জানো,এসব মায়েদের  অসুখ নেই, 
পৃথিবীর ধুলোটাই স্যানিটাইজার!

 

...জন্ম দেওয়া রক্তের দাগে, পথ - 
নদী হয়ে বয়ে যাচ্ছে, বয়েই যাচ্ছে...

আর আমরা সেই জল নদী থেকে তুলে 
গঙ্গার জল হিসেবে ব্যবহার করি মন্দিরে...

Arunangshu_PIC.png

অরুণাংশু রায়

পরিচয় চিত্রশিল্পী । জীবনযাপন খুবই সাধারণ, শিল্পচর্চাই শেষ কথা । শিল্পের বিষয় ভাবনায় খুবই সচেতন ভাবে প্রাত‍্যহিক জীবনযাপনের দ্বন্দ্বে অস্তিত্বের সংকট যা কিনা আমরা প্রত‍্যেকেই প্রতি মুহূর্তে অনুভব করি । বিষয় উপস্থাপনে ‘হাস‍্যরস’-কে শিল্পী যর্থাথ ভাবে গুরুত্ব দিয়েছেন । খুব সাধারণ ভাবে দেখলে, শিল্পী সুনিশ্চিত চিন্তনের বোঝাপড়ায় আধুনিক ভোগবাদী সমাজকাঠামোর ‘তাৎক্ষণিক সুখ’-কে চরম প্রাপ্তির প্রবাহমান ধারণাকে বারবার হাস‍্যরস দ্বারা যাপন দ্বন্দ্বের সংকটকে প্রশ্ন সরূপ চিত্রপটে উপস্থিত করেছেন । ধ্রুবতারা-র এই সংখ্যায় শিল্পীবন্ধু অরুণাংশু রায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সময়োপযোগী শিল্পকর্ম উপস্থিত করা হল ।

একশো তিরিশ কোটি নাগরিকের সংসদীয় রাষ্ট্রযন্ত্র...
যন্ত্র লিঙ্গ উত্তেজনার প্রবাহ নিয়ন্ত্রক...
উৎপাদনকে আত্মহত্যা করায় ।

উন্মত্ত শিবিরের যুদ্ধের তৎপরতা সবাই এড়িয়ে যায়...
একটা কুৎসিত রাষ্ট্রের হৃদপিণ্ডকে আমরা ঘৃণা করি ।

যজ্ঞের যাত্রা ভাবাতে থাকে পরবর্তী জীবনের আনন্দ !
আর পাঁজরের হাড় গুনে, মুখস্থ করে সিঁড়ি ভাঙা অঙ্কের নিয়ম...

© শুভঙ্কর ও তুষার

দাম : ৩০ টাকা।।পত্রিকার দাম PhonePe  এর মাধ্যমে পাঠাতে পারেন [PDF version] PhonePe   9564321311

bottom of page