অন্ধকারের পোস্টম্যান
- Sutarang Prakashana

- Jul 20, 2020
- 1 min read
© সনৎ মণ্ডল
কবি সনৎ মণ্ডল প্রেমিক কবি। এমন আকাশে কে যেন ছড়িয়ে দিল রং...
গুঁড়ো গুঁড়ো রং, মুঠো মুঠো রং!
আসুন আমরা কবির কবিতায় প্রবেশ করি। বইয়ের প্রথম দুইটি কবিতা পাঠকদের পড়ার জন্য রাখা হল।

এখানে কে আর কাকে কতটুকু চায়,
ভালোবাসা নিঃস্বার্থ
কবিতা
খণ্ডজীবন
১
এসো ভালোবাসা, হৃদয়ের পাশে বসি,
এখানে বসন্ত, এখানে কোকিল ডাকছে!
এই রাঙা পলাশের রং মেখে
একটা দিন অন্তত হেঁটে যাই পাঁজর ভাঙা নদীর কাছে
একটা দিন অন্তত বাঁচার মতো বাঁচি, দুর্ভিক্ষের পাশে!
এই পাহাড়ি নদীটা ঠিক জানে,
ভাঙনের পরে যদিও জোয়ার আসে, বসন্ত আসে,
কোকিল ডাকে, শিমুল পলাশ রং ছড়ায়!
এসো ভালোবাসা, হৃদয়ের পাশে বসি,
এই রাঙা পলাশের রং মেখে, একটা দিন অন্তত
হেঁটে যাই পাশাপাশি পাঁজর ভাঙা নদীর কাছে!
যন্ত্রণার পাশে ভালোবাসাও তো থাকে
২
তোমাকে এক আকাশ দেব বলে,
জলের কাছে এসে দাঁড়াই!
আহা! স্বচ্ছ জলের ভেতর আকাশ প্রতিবিম্ব
মারাত্মক রকমের ভুল করে ফেলি
যেন জলের ভেতর আকাশ তো নয়,
দেখি, অবিকল দেখি,তোমারই মুখটাই!
Book Details
Cover Design: Maumita Bhattacharya
Publisher: Sutarang Prakashana
Language: Bengali
ISBN: 978-81-94-25-12-17
Published on: 2019
Price: 100.00
For Sale: Communicate 09564321311



Comments