পাগল তবু শূন্য হচ্ছে রোজ
- Sutarang Prakashana

- Jul 20, 2020
- 1 min read
© অনিমেষ গুপ্ত
আজ থেকে ৫০০ বছরেরও বেশি সময় আগের ভক্তি আন্দোলনের যে বন্যা স্রোত সমস্ত ভারতবর্ষকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এক গভীর উপলব্ধির পথে তার মধ্যে ‘বিরহ’ এবং ‘প্রেম’ সংক্রান্ত পদ ও দোঁহাগুলি এখনো যে কতটা প্রাসঙ্গিক তা জনসমগ্রে আনার এক প্রয়াসমাত্র আধুনিক ভাষা ও ভাব ব্যবহারে লেখা ‘পাগল তবু শূন্য হচ্ছে রোজ’য়ে সঙ্কলিত এই কবিতাগুলি।

যার সুখ যার দুঃখ
নিজের ভেবে লালন করেছ
কবিতা
১
খেজুর গাছটি শুকনো
শীতের রস আক্রা হয়ে আছে
জিরেন কাঠি লাগানোর পরেও
অতিকষ্টে দু'এক ফোঁটা...
চাইতে গেলে মাথা কাটার ভয় দ্যাখাচ্ছে লোকে
শরীর দুর্বল আর চিত্ত দুর্বল
হৃদয়ও তো কবে থেকে মন্দ হয়ে আছে
বৃষ্টির আশায় তাই
খেজুর গাছের নীচে...
মেঘ রাগে গান ধরেছে বন্ধু
❑
২
আগুন লেগেছে মাঠে
জল শুকিয়ে কাঠ হচ্ছে শরীর
চোখদুটিও লাল হয়ে উঠছে ক্রমশঃ
এখন আর বালতি বালতি জলেও
নিভছে না আগুন
বরং শিখাগুলি গগনচুম্বী হল
অথচ সরোদ বাজছে শিরায় শিরায়
শব্দধ্বনী ছড়াচ্ছে কোষে
পাথর জমে ভারি হয়েছে বলে
সে আওয়াজ পৌঁছচ্ছে না মাথায়
শুধু একা এক পাখি
গাছের কোটরে বসে নেশাগ্রস্থ হল।
Book Details
Cover Design: Malay Halder
Publisher: Sutarang Prakashana
Language: Bengali
ISBN: 978 -81 -942512 -2- 4
Published on: 2019
Price: 40.00
For Sale: Communicate 09564321311



Comments