top of page

নির্বাচিত শূন্য

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Jul 19, 2020
  • 1 min read

Updated: Jul 20, 2020

© ঋপণ আর্য

যেখানে সময়ের ভাষ্যের প্রতি খাঁখাঁ মারমুখী শূন্যতাকে লেলিয়ে দিতে পারিনি, সেখানে এমন সব কতটুকুইবা 'নির্বাচিত শূন্য'! তবে নির্বাচিত কবিতা নয় দু'ফর্মার এই পুস্তিকাটি, এটুকু নিশ্চিত। অধিকাংশই অগ্রন্থিত লেখা। গ্রন্থিত দু-চারটে যা, রূপ বদলে এসেছে। সেই অর্থে এটি নতুন আরেকটি কাব্য পুস্তিকা, যার ভেতর সদ্য মাধ্যমিকের পাশের বেঞ্চে বসে আছে গ্রাজুয়েট বেকারার। না-পাওয়া নয় না-থাকা রঙ। সব কিছু প্রকৃতই না-থাকা রঙে রেঙে আছে। তাই সঞ্জয় ঋষির করা এই নামকরণে ইতিমধ্যে প্রকাশিত একাধীক গ্রন্থের নাগাল পেলেও নামকরণের কাছে হেরে গিয়ে লিখেফেলেছি...




আদতে আমার কোনও নির্বাচিত শূন্য নেই

অন্তর্গত রক্তের ভেতর খেলাচ্ছন্ন টের পাই,

চেতনায় অসংলগ্ন খান কতক ডট পড়ে আছে


কবিতা



বিরামহীন

____


তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না!

মন থেকে গান ছাড়াতে ছাড়াতে,

গান থেকে মন ছড়াতে ছড়াতে

তুমি যাচ্ছ আর যাচ্ছ



ছায়াজোন

___


অপেক্ষা আর অভিযোগ হামসফর হল

তাই জীবিত থেকেও ভূতগ্রস্ত হই আর

যেকোনও জায়গা থেকে তোমাকে দেখে ফেলি!

আলোর প্রতিভা কমে গেলেও যেভাবে পথ চেনা যায়,

শোকগুলো সেভাবেই ভালোবাসা হয়ে উঠছে



খেই

__


ফুল দিতে পারিনি

হলুদ ফুল...

আসলে ফুলের আশেপাশে

এমন সব অনুভূতি আছে,

যার এখনও শব্দ তৈরি হয়নি



Book Details

Cover Design: Tusarh Kanti Saha

Publisher: Sutarang Prakashana

Language: Bengali

ISBN: 978-81-942512-8-6

Published on: 2020

Price: 40.00

E-book Version: xxxxx

For Sale: Communicate 09564321311 (WhatsApp & Phone Pay)

Comments


bottom of page