top of page

নির্বাচিত শূন্য

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Jul 19, 2020
  • 1 min read

© শীলা বিশ্বাস

শীলা বিশ্বাস শূন্য দশকের ব্যতিক্রমী কবিদের ট্রেন্ডটিকে ধরে রেখেছেন এই কবিতা বইয়ে। কবিতার গায়ে লাগছে বহুমুখিনতার হাওয়া। মানুষের মনে মননে ও জীবনযাপনের গোধূলিমায় এই বহুমাত্রিকতা থাকে। কবিতার নানা স্তরে টুকরো টাকরা জীবন তাই কথা বলে মাতলার খরস্রোত নিয়ে। সংক্রমণ ঘটে যাচ্ছে জীবনের হিসেবে যেখানে সিদ্ধান্ত গুলো প্রমাণ ও কার্যকারণের উপর দাঁড়িয়ে। যা বিশেষ করে লক্ষ্য করা হয় নি সেই উৎসে সেই গঙ্গোত্রীতে উজান বাইতে হবে, কবির ভাষায় যা পাঠককে 'ব্যাক ক্যালকুলেশন' করতে শিখিয়েছে। সুতরাং 'কবিতা' শব্দটিকে এক্স  ধরে জগৎ ও জীবনের নানা ভূলভুলাইয়া রাস্তা যা রোম আর অজস্র রোমকূপ দুদিকে যাত্রা করবে তার নানা বিন্যাস আমরা পাবো 'মিয়াঁওনামা' 'সম্পাদ্য' ও 'স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি' এই তিনটি পর্বে।


© দেবযানী বসু




যে নদীটি ফিরবে বলে কথা দিয়েছিল, সে ফিরছে কিনা খোঁজ নেয়নি কেউ অথচ তার ফেরার খবরটি ছড়িয়ে পড়তে রোদ্দুর কিছু অন্ধকারকে দ্বিধায় ফেলে দেয়।


কবিতা



ভিতরবিড়ালী



ভাবনার ক্লোরোফিল দৃশ্য বোনে উল ও কাঁটায়। পড়ে যাওয়া ঘর তুলে নেয় আলগোছে। বাফারিং থেমে গেলে সটান ঢুকে পড়ে সিমুলেসান থিওরিতে। বিরাট শিশুর কাছে মন কৃষিকথা শোনে আর পতিত জমি খোঁজে। খোঁজা সাঙ্গ হলে জৈব ও অজৈব পাণ্ডুলিপি লেখে। লেখে রাসয়নিক বিক্রিয়ার কোরিওগ্রাফ। উজান ভাটা উপেক্ষা করে চলা আলো ভেঙে যায় অনন্তের পথে।




গোটা আপেল আর একটুখানি কামড়ে খাওয়া আপেল, নববধূর কপালে অক্ষত গোল টিপ ও লেপ্টে যাওয়া সিঁদুর সময়ের টোটেম। প্রবাদ ও পরিখা টপকে দল ও দলিতদের জন্য যারা খেটে মরে,একদা রামরাজ্য থেকে অবসর নিয়ে এখন স্বর্গরাজ্যের দিকে যাচ্ছে যারা তাদের জন্যে মেঘের থেকে বজ্র নামিয়ে আনেন ইন্দ্রনাথ। হ্যাঁ সেই মেঘ যে মেঘে কালিদাস রমণীরূপ দেখেন।





Book Details

Cover Design: Tusarh Kanti Saha

Publisher: Sutarang Prakashana

Language: Bengali

ISBN: 978-81-942512-6-2

Published on: 2020

Price: 100.00

E-book Version: xxxxx

For Sale: Communicate 09564321311 (WhatsApp & Phone Pay)

Comments


bottom of page