top of page

জলের খোলাম

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Jul 18, 2020
  • 1 min read

© প্রদীপ চক্রবর্তী

আবহমান বাংলা কবিতার বহু বিস্তারিত ও বহুরৈখিক ভুবনে সমকালীন ও সীমাহীন সময়ের মধ্যবিন্দুতে দাঁড়িয়ে একজন কবির পিপাসা অপর কবিতা ভুবনের মধ্যে দিয়ে উত্তরাধুনিক সময়ে, একাকী মানুষের জটিল জীবনযাত্রার চূড়ান্ত নিঃসঙ্গ অবস্থানকে চিহ্নিত করা | সেই আত্মভিমুখী যাত্রায় নিজেকে এক্সপ্লোর করা এবং পরতে পরতে নিজের অবস্থান বিন্দুর বদল পিপাসার্ত কবিকে থামতে দেয় না | জলের প্রবাহে সেই অধরা চোখের শুকিয়ে যাওয়া লবন ও ভোরের শিশিরবিন্দু কোথাও যেন একাকার হয়ে যায় বিষাদিত ভালোবাসায় | এই বই সেই অমোঘ ভালোবাসার পিয়াসী বরবাদী থেকে তূণীর তুঙ্গে তীর সাজিয়ে রাখে রক্তের বিষ ও প্রেমের মধ্যবিন্দুতে | এই অনন্য মুদ্রাদোষ এই পিপাসার নামই " জলের খোলাম "



সে এক রহস্য গল্পের মেয়ে। ফরাসডাঙার লেডি। বনের পাখিটির শব্দে শিশির মাত্র...



কবিতা



সেতু


যখন পরিযায়ী নয়

পাখিও নয়

পাথরের গায়ে গায়ে

ফসিল ভেঙে ডানা কেবল...


থেমে থাকারও চলে যেতে হয়...

ঘন গাছেদের অতিদূর আঙুলগুলো

ভাবতে ভাবতে বয়ে যাচ্ছে

সবুজ দুঃখহারা

পুরনো কাঠের পলাশ পরব...




বসন্ত কেবিন


নরম চুলের গন্ধে

কোনো সুপ্ত শূন্যের ফুলকি লুকিয়ে থাকে

রোজকার পুরনো ঈষৎ সারমেয়

একা একা লেজ নাড়ে সামাজিক

বাধ্যতায়...


Book Details

Cover Design: Tusarh Kanti Saha

Publisher: Sutarang Prakashana

Language: Bengali

ISBN: 978-81-939526-7-2

Published on: 2019

Price: 120.00

E-book Version: xxxxx

Comments


bottom of page