top of page

0001# তাপস রায়-এর কবিতা

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Jul 21, 2020
  • 1 min read

Updated: Jul 23, 2020


তাপস রায়, এম এ, পিএইচ ডি


প্রকাশিত কবিতার বই :

মে মাস নরম হয়ে আসে ২০১৭, বিকেল পাঁচটা এসে বসে আছে চায়ের দোকানে ২০১৪, বাউন্ডুলে রোদ্দুর ২০১৫, গঙ্গাকে বাইপাসে নিয়ে গেলে ২০০৮, ব্যবহারিক রূপবিজ্ঞান তত্ত্ব ২০০৬, মহেঞ্জোদাড়োর ধ্বংসাবশেষ ২০০৪, কলের গান ২০০০, ৩১নং জাতীয় সড়ক ২০১০, বনবিবির বসতি ১৯৯৪ এবং হে পুরাণ প্রথা ও প্রাচীর ১৯৯৬

প্রবন্ধের বই : মিথ্যে মিথ্যে কবিতা ২০১৭

গল্পের বই : দশে দশ ২০১৬ এবং সুলভ শৌচালয় ২০১৯

উপন্যাস : পোড়ামাটির দেউল ২০১৬, মানদাসুন্দরীর কাঁথা ২০১৮ এবং নিহত গোলাপ ২০১৮

সোজা-উল্টো বোনা উলের কাঁটারা কোথায়

© তাপস রায়


ডানলপের মোড়ে খানিকটা দুপুর হল আজ

সুর ফেলছিল বাস কন্ডাক্টর

আমিও কি যাব অভিমানের ভেতর আরো কিছু দূর

একটু বাঁদিকে দক্ষিণেশ্বর, অটো যাবে

হাওয়া ধুলোর দুপুরখানি মেলে ভূতগ্রস্ত করে দেয়

যেন আর কোনো ফেরা নেই, যাওয়াটুকু থেকে ধ্বনিও নামে না

সেইসব ইজেরের কথা ভেবে ফড়িং-এর মাঠখানি ফেরাবে না তুমি

জানি স্নানের পুকুরখানি ডুবে যাচ্ছে রোজ


অনেক হওয়ার ভেতর অন্ধতা থাকে,আমাদের কিচ্ছুটি করার থাকে না

নদী যেভাবে পাহাড় ডিঙোয়, মনে করো

সারা রাত জ্যোৎস্না হয়েছে

আলের খড়িশ কৃষকের পায়ের শব্দ চিনে ঠাঁয় বসে আছে

এই সেই আঁকাবাঁকা বৈশাখ, আমি অরণ্য রেখে আসতে গিয়েছি সেখানে

দু-একটা নদীও রেখে দিতে হবে, চুলের রিবন

আমরা সকলেই জানি খুব মানিয়ে যাবে

নির্বাচন কমিশন , হেলেঞ্চার শাক, পতাকা ছাপ বিড়ি

স্টেশনের উপর স্টেশন পেতে এসে এই মুখোমুখি সংঘর্ষরত

সে তো তুমি আমি না-ও হতে পারি

সে তো বস্তুত আমাদের লাশ হতে পারে, যারা বসবাস ব্রত

নিয়ে ঘুরেছে সমস্ত বেলা, আজও

Comments


bottom of page