top of page

0017# বন্ধ্যা ভূমিতে কবে প্রস্ফুটিত হবে সেই ফুল ?

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Aug 27, 2020
  • 3 min read



শম্পা ঘোষ

















© শম্পা ঘোষ


❑ স্বপ্নের মুক্তি


চার দেওয়ালের মাঝে এখন বন্দী আমরা।

কথা বলে না আর কেউ,দেওয়াল ও না, জানালা ও না-

বলতে তো চায় সবাই,পারছে না কেউ

তাকিয়ে আছে সবাই শুধু ফ্যালফেলিয়ে।

বন্দী তো আমরা সকলেই,স্বপ্নগুলো তো নয়

যদি সেইরকম কয়েকটি স্বপ্ন বোনা যেত

তাদের নিয়ে তৈরি হতো কয়েকটি গল্প

মনের মধ্যে থাকা নানা রঙের তুলি দিয়ে-

আঁচড় কেটে কেটে নকশা বোনা হত,

দু চার কলি গান ও গাইতে পারতো হয়তো বা,

হয়তো বা নাচতেও পারতো ময়ূরের মতো,

হয়তো বা আর ও অন্য কিছু !!

কিন্তু স্বপ্নগুলো ও আজ বড্ড অসহায়,অসুস্থ !

ঘরে ঘরে আজ তারাও সংক্রমিত,

শিরায় শিরায় প্রবাহিত সেই সংক্রমণ-

সবাই হয়ে গেছে চুপ,নিস্তব্ধ-

যেন জীবন্ত লাশ এক একটা

শুধু মনেতে আনাগোনা চলছে কিছু ফিসফিস আওয়াজ-

কবে মুক্ত হবে মন এই মনখারাপের থেকে!

মুক্তির উজ্জ্বল আলোয় স্বপ্নগুলো বেঁচে উঠুক-

ডানা মেলে দিক ওই নীল দিগন্তে !


❑ বিশ্বাস


বিশ্বাস,তোমার উপর নির্ভর করে-

রোজ কত সম্পর্ক গড়ে ওঠে

নিত্য নতুন কত সম্পর্কের মৃত্যু হয়!

এই ভাঙা গড়ার খেলায় তুমিই মূল হোতা।

যেখানে বিশ্বাসযোগ্যতা আছে

সেখানে সম্পর্কে আছে মধুরতা।

বিশ্বাস হীনতায় আসে তিক্ততা।

বড়োই ঠুনকো তুমি,অল্পেই ভেঙে পড়ো-

বড়োই ছোঁয়াচে তুমি, অল্পেই হও সংক্রমিত!

যেখানে তুমি দৃঢ়, সেখানে পোক্ত তোমার বন্ধন।

তুমি নিবিড় ভাবে জড়িয়ে আছ সব সম্পর্কে!

তুমি প্রসারিত করো তোমার হাত ডাল- পালার মতো বিস্তৃত হও।

তোমার মধ্যে দিয়েই ফিরে পেতে চাই

নব রূপে,নব প্রজন্মের জন্য-

এক বিশ্বাসী পৃথিবীকে !!


❑ চিন্তন


আমার কাছের সহজ কথা টা কি,

তোমার কাছেও হবে সহজ !

আমার কাছে যা ভালো, তা কি,

একইরকম ভাবে ভালো তোমার কাছে!

যা আমার কাছে মন্দের, তা কি,

তুমিও নেবে মন্দ বলে !

যাকে আমি ভাবছি শুধু কষ্টের,

তা নাও হতে পারে কষ্টের তোমার জন্য !

যা শুধু আমার কাছে সুখের,

না হতেই পারে তা তোমার কাছে সুখের !

কেনো এতো তফাত তোমার- আমার ??

মিল ও তো হতেই পারতো আমাদের চিন্তনের !

যদি আমরা সবাই ই করতাম একই

মনোভাবের পোষণ--

পাল্টাত কি তাহলে এই পৃথিবীতে

মানুষের শোষণ !!

নব রূপে সেজে উঠুক ধরা,

নতুনের আগমনে মঙ্গলধ্বনি –

বাজুক প্রাণে প্রাণে।।

❑ পূর্ণ হও

বিষাদ,তুমি চুঁইয়ে চুঁইয়ে পড়ো না

শাওনের ধারার মতো।

তুমি কি গলে জল হতে পারো না ?

যেমন টি হয় রাগ।

তুমি কি নিজেকে মুড়ে দিতে পারো না ?

ভালোবাসার ছোয়ায় !

বিষাদ তুমি ভালোবাসাতে পূর্ণ হও

তুমি ভালোবাসাতেই বাস কর !

তাহলে বাঁচবে অনেক জীবন !!

দুঃখ তুমি বয়ে যেও না,

নদীর স্রোতের মতো।

তুমি কি খসে পড়তে পারো না ?

যেমন টি খসে তারা।

তুমি কি নিজেকে লুকিয়ে রাখতে পারো না?

সুখের নিরাপদ আশ্রয়ে !

দুঃখ তুমি সুখের দ্বারা পূর্ণ হও

তুমি সুখের কোলেই বাস কর !

তাহলে বাঁচবে অনেক ঘর !!

শান্তি তুমি ঝর টুপ টুপ করে

শিউলির মতো করে।

ফুলের সুবাসে র মতো

তুমিও ছড়িয়ে পর অন্তরে অন্তরে

তোমার ছোঁয়ায় পূর্ণ হোক জীবন !

বাঁচুক এই পৃথিবী !!


❑ উপেক্ষার অবসান


আরও একটা শুষ্ক শাওন হয়ে গেল পার-

কমল না তো হৃদয়ের দহন জ্বালার ভার।

অনেক বসন্তই তো পার করলো জীবন

সিক্ত তো তবু হলো না প্রতীক্ষার ক্ষণ।

দিবসের পর দিবস,রজনীর পর রজনী-

আরও দীর্ঘতর হয়, কেন তা কে জানি !!

এ হৃদয়ভূমির কি কাটবে না খরা ?

ছুঁতে কি পারবে না ভালোবাসার ঘড়া!!

বন্ধ্যা ভূমিতে কবে প্রস্ফুটিত হবে সেই ফুল?

প্রজাপতির রঙিন পাখা মেলতে হবে না তো ভুল!!

আর কত উপেক্ষিত হবে এই অন্তর

দীর্ঘ উপেক্ষার অবসান হোক না সত্বর!!

জয় হোক সেই উপেক্ষিত নারীর কাহিনী-

নতুন পথে নতুন ভাবে গড়ুক তার জয়গানের জীবনী।


❑ অনুভব


প্রিয়তমা,আমি তোমার জন্য

এক মেঘ বৃষ্টি হতে চাই।

বৃষ্টি হয়ে ঝরে পরবো তোমার বুকে-

টিপ টিপ বৃষ্টিতে দেবো তোমায় ভিজিয়ে

বৃষ্টির অবিরল ধারায় ভিজতে ভিজতে

তোমার পেখম মেলা ময়ূরের মতো নাচ

আর বৃষ্টিস্নাত তোমার স্নিগ্ধরূপ

আমি ছুঁতে চাই,

আমি তোমার অনুভবে থাকতে চাই

তুমি কি তখন অনুভব করবে আমায়!!

আমি তোমার জন্য

পাগল বাতাস হতে চাই।

বাতাস হয়ে আছরে পরবো তোমার বুকে-

যখন তুমি থাকবে একলা ছাদের কোনে-

এলোমেলো করে দেবো তোমায়

বাতাসে উড়বে তোমার চুল,তোমার আঁচল,

আমি ছুঁয়ে যাবো তোমায়।

আমি তোমার অনুভবে থাকতে চাই।

তুমি কি তখন অনুভব করবে আমায়!!

আমি তোমার জন্য

একটা উজ্জ্বল তারা হতে চাই।

আলো হয়ে ঝরে পরবো তোমার বুকে।

রাতের বেলা যখন তুমি থাকবে ঘুমিয়ে-

খোলা জানলা দিয়ে আলোর কিরণ হয়ে,

ছড়িয়ে পরবো তোমার উপর।

কিরণ মাখা তোমার মুগ্ধকর রূপ-

আমি ছুঁয়ে যাবো তোমায়।

আমি তোমার অনুভবে থাকতে চাই

তুমি কি অনুভব করবে আমায় !!

আমি তোমার জন্য

ভোরবেলার শিশির হতে চাই।

ঘাসের উপর ঝরবো বিন্দু বিন্দু রূপে

যখন তুমি হাঁটবে ঐ ঘাসের উপর দিয়ে,

তোমার পা দুটো ভিজবে বিন্দু বিন্দু জলে।

আমি ছুঁয়ে থাকবো তোমায় !

আমি তোমার অনুভবে থাকতে চাই।

তুমি কি তখন অনুভব করবে আমায়!!

আমি সব- সবই হতে পারি

প্রিয়তমা,শুধু তোমারই জন্য।

আমি ছুঁয়ে থাকতে চাই

তোমায়, প্রতিদিন প্রতিক্ষণ।

আমি তোমার অনুভবে থাকতে চাই।

তুমি কি তখনও অনুভব করবে আমায়, প্রিয়তমা !!


❑ পশ্চিমের জানালা


মন,কুসংস্কারের মোহ মায়ায়

আর কত, কত আচ্ছন্ন হবে ?

অন্ধকারের এক গভীর খাই

ঘিরে ধরছে তোমায় ক্রমাগত !!

বিবেকের ফল্গু ধারা বইয়ে দাও

বিচ্ছিন্ন করো ঐ মোহ জাল !

ভেঙে ফেল মনের ঐ অন্ধকার কারা

খুলে দাও মনের আগল !

উড়তে দাও অন্তরে জমানো স্বপ্ন কে

ডানা মেলুক তারা নীল দিগন্তে -

পশ্চিমের জানালাটা দিও খুলে

বৃষ্টি যদি ঝরে ঝরুক না !

ধুয়ে মুছে যাক সব মলিনতা -

অন্তর হোক শুদ্ধ আর পবিত্র ।।

Comments


bottom of page