নির্বাচিত ১০০
- Sutarang Prakashana

- Jul 16, 2020
- 1 min read
Updated: Jul 18, 2020
© তাপস রায়
কবি তাপস রায় এই সময়ের একজন উল্লেখ যোগ্য কবি। নির্বাচিত ১০০ কবিতার বইটির কবিতা, কবির ( ১৯৯৪- ২০১৭ ) প্রকাশিত বইগুলোর থেকে বাছাই করে এই বইটিতে রাখা হয়েছে। কবি কবিতা লেখার পাশাপাশি প্রবন্ধ ও উপন্যাসও লেখেন।

শূন্যে শূন্য এসে মেশে, রক্তে ছলনা টের পায়
ধীবর নাবিক হতে গিয়ে কোথায় হারায় জেল্লায়
কবিতা
কৃষিবিষয়ক সনেট
খারাপ ভাবি না এই বেদমন্ত্র, আত্মরূপ হরি
এবং ভাষাকে নিই, নিষ্ঠা নিই,দু'বুক কোমল
যতকাল মাতৃক্রোড়ে,চুকচুক দুগ্ধপান ছল
খারাপ ভাবি না আমি পক্ষপাত রাগের লহরি
রাগ মানে যথাযথ জল-মাটি, প্রজনন নেশা
ঘরের বাহির আর পঞ্চভূত, তন্ত্র প্রণাম
রাগ মানে ব্যুহভেদ ও পাড়ার সর্বনাম
সাধনসিদ্ধি, ফলে মাথা কুটি,কৌপিনই পেশা
বিরল মুহূর্ত ডেকে তীব্র আয়োজনে ততবারই
নিযুক্ত দাসের সেবা দিই, এই খেউড় আখড়া
পূর্ব -পশ্চিম দিই, চিন্তা -চাল কাঁড়া বা আকাঁড়া
সান্নিধ্য জেনেছি আর জাহান্নাম জন্তু জানোয়ারই
কৃষ্ণ কৃষ্ণ, আত্মভেদ করি নাই,আমি লক্ষবার
ভাষাই রমণভূমি, চাষ করি,চাষা আমি তার
শান্তিনিকেতন
অনুজ আলোয় আজ দেখে নিই মাতৃৃমুখ, প্রতিমার ভাষা
দূরের শ্রাবণে কেউ জেগেছিল সারারাত গেয়েছিল জীবন পিচ্ছিল
এলোমেলো এলো নানা সমাগম নানা রং আকুলতা
এই ঢাকা থাকা অধিকাংশ অজনার কাছে, আসলে
শুচিময় উচ্চারণ জীবন যাপনে
স্মৃতিমুখ অজস্র ধারায় এসে চিনে নেয়
কানায় কানায় গান সমুদের-শতবর্ষের
উড়ুমন ভালো থেকো বসন্ত আসছে কিছুকাল পরে
Book Details
Cover Design: Tusarh Kanti Saha
Publisher: Sutarang Prakashana
Language: Bengali
ISBN: 978-81-942512-9-3
Published on: 2020
Price: 160.00
E-book Version: xxxxx



Comments