top of page

অনুবাদ # ভালোয় থাকি, মন্দে থাকি, বইতে হবে বাঁচার ভার

  • Writer: Sutarang Prakashana
    Sutarang Prakashana
  • Jul 29, 2020
  • 1 min read

মহিউদ্দিন স্যইফ

জন্ম ১৯৯৫, বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে, মামাবাড়িতে ।

ইংরেজি সাহিত্যে এম. এ. পাঠরত । ফারসী সাহিত্যের চর্চা শখের বশেই । ওমর খৈয়াম, জীবনানন্দ আর কীটস্-এর প্রতি দুর্বলতা আছে ।








© মহিউদ্দিন স্যইফ


❑ মির্জা বেদিলের শের ❑



চেরাগে বর্কে তাহ্কীক্ নমি বাশদ্ দরীন ওয়দি,

সিয়াহি কর্দ্ ইঁ জা গর্ হমা খুর্শিদ্ প্যয়দা শুদ্ ।।

অন্বেষণের দীপই যখন নিভিয়েছে এই জামানা,

হাজার সূর্য জন্ম নিলেও মিটবে না এই অন্ধকার ।

রঙ্গে সিকস্তা, আয়িনায়ে বেখুদি বিসস্ত্,

য়া রব ! যুবানে মা ন-শুদ তর্জুমানে মা ।।

রঙ হারানো এই দেহ মন আমার খুশির আয়না হোক,

প্রভু ! আমার মুখ দিয়ে কিছু ব্যাখ্যা আমি চাই না হোক ।


ব-হর্ফ্ আ'মদি ও যখ্মে কুহনঈম্ নও শুদ্,

ব-হ্যয়রতম্ চে নমক বুদ্ গুফতুগুয়ে তু রা ।।

যেই বলেছো দু-এক কথা পুরনো ঘা চিড়চিড়ায়,

অবাক লাগে কথায় কথায় কী নুনই না ছড়িয়ে যাও ।

গুফ্ত্গু কম কুন্ অগর্ আ'ফিতত্ মনযূরস্ত্,

বহর হম্ মি রূদ্ অয্ খুদ্, চু হাওয়া বেইস্ শুদ্ ।।

চাও বাঁচাতে নিজেকে তো কথা বলো কম করে,

বইলে বাতাস শান্ত সাগর তারও সীমা পার করে ।

যিন্দেগী দর্ গর্দনম্ উফ্তাদ্ 'বেদিল' চা'রাহ্ নীস্ত্,

শাদ্ বায়েদ্ যীস্তন্, না'শাদ্ বায়েদ্ যীস্তন্ ।।

নেই যে কিছু করার 'বেদিল' জীবন এখন গলার হার,

ভালোয় থাকি, মন্দে থাকি, বইতে হবে বাঁচার ভার ।



Comments


bottom of page